রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর থেকে ৯০ কেজি পলিথিনের শপিং ব্যাগ জব্দ,জরিমানা-
- Update Time : ১০:২৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা শহরের বিনোদপুরে নিষিদ্ধ ঘোষিত ৯০ কেজি পলিথিন শপিং ব্যাগের জব্দ করা হয়েছে। সেই সাথে পলিথিন ব্যবসায়ী ও জেলা শহরের বিনোদপুরের নিত্য গোপালের কাছ থেকে ভ্রাম্যমান আদালত ৩ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
পরিবেশ অধিদপ্তর ফরিদপুর কার্যালয়ের উপ-পরিচালক এ, এইচ, এম, রাসেদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাজবাড়ী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এর নেতৃত্বে রাজবাড়ী জেলা শহরের বিনোদপুর এলাকায় একটি ট্রাক হতে নিষিদ্ধ ঘোষিত ৯০ কেজি পলিথিন শপিং ব্যাগ নামানো কালিন তা জব্দ করা হয়। সেই সাথে ব্যাগ মালিকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং মজুদ, ক্রয়/বিক্রয় ও ব্যবহার না করার জন্য নির্দেশ প্রদান করা হয়। ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































