রাজবাড়ী জেলা শহরের দু’টি পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক –
- Update Time : ০৮:৫৭:২৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০
- / ৮৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দূর্গাপূজা রাজবাড়ীতে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে। এবার জেলার ৫টি উপজেলার ৪১২টি পূজামন্ডপে এ পূজা হচ্ছে। জেলা শহরের পূজামন্ডপ গুলো এখন জমজমাট। প্রতিমা দেখতে ভীর করছেন দর্শনাথীরা। সার্বিক অবস্থা তদারকি করছে জেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে আজ শনিবার বিকালে জেলা শহরের দু’টি পূজামন্ডপ পরিদর্শন করেছেন, রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। সে সময় জেলা প্রশাসকের সাথে ছিলেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান।
প্রথমে জেলা প্রশাসক শহরের বড়পুল হরিতলা মন্দির পরিদর্শন করেন। সে সময় জেলা প্রশাসককে স্বাগত জানান, হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, যুগ্ন-স্মপাদত গনেশ মিত্রসহ অন্যান্যরা।
এরপর তিনি জেলা শহরের বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির পরিদর্শন করেন, সে সময় জেলা প্রশাসক মঙ্গলদীপ প্রজ্জ্বলন করে দেশ ও বিশ্ব বাসীর মঙ্গল কামনা করেন। তাকে স্বাগত জানান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































