রাজবাড়ী জেলা যুব মহিলা লীগের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
- Update Time : ০৭:২৩:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৪০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার বিকালে জেলা শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীর নেতৃত্ব দেন, বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা চৈতি।
র্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও মিলাদ মাহফিলে মিলিত হয়।
জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিমের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তৃতা করেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, বাংলাদেশ যুব মহিলা লীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি কানিজ ফাতেমা চৈতিসহ অন্যান্য নেতারা। পরে দোয়া ও মোনাজাত করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































