রাজবাড়ী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সভাপতি সুজনের পদত্যাগ –
- Update Time : ০৯:৫৭:১২ অপরাহ্ন, সোমবার, ২৮ জানুয়ারী ২০১৯
- / ৭৫ Time View
রুবেলুর, টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সভাপতির পদ থেকে পদত্যাগের ঘোষনা দিয়েছেন মোঃ আবুল হাসেম সুজন। তিনি আজ সোমবার দুপুরে রাজবাড়ী পৌরসভার ইউ মার্কেটে থাকা তার ব্যক্তিগত অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি’র রাজনীতি থেকে অবসর ও পদ থেকে পদত্যাগ করা নিয়ে লিখিত বক্তব্য প্রদান করেন। তবে তিনি এ সব প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের কোন প্রশ্ন না করতে অনুরোধ জানান। ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সুজন এন্টার প্রাইজের মালিক সুজন রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর ইউনিয়নের মৃত জনাব আলী মিয়ার ছেলে।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ১৯৯০ সালের ছাত্রজীবন থেকে রাজনীতি সাথে যুক্ত হয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং ১/১১ এর সময়ে দলের মুল ¯্রােতধারার দ্বায়িত্ব পালন করেন। ২০১১ সালে জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির যুগ্ম-সম্পাদক এবং ২০১২ সালে হইতে বর্তমান পর্যন্ত দুই মেয়াদে জেলা যুবদলের সভাপতির পদে দায়িত্বরত রয়েছেন। পাশাপশি বর্তমান জেলা বিএনপির কোষাধ্যক্ষ পদেও রয়েছেন। আজ হতে তিনি স্বেচ্ছায় বিএনপির রাজনীতি থেকে অবসর এবং জেলা বিএনপির কোষাধ্যক্ষ ও জেলা যুবদলের সভাপতির পদ হইতে পদত্যাগ গ্রহনের সিদ্ধান্ত নিয়েছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































