রাজবাড়ী জেলা বিএনপি’র উদ্যোগে খাদ্য বিতরণ শুরু –
- Update Time : ১০:২৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা বিএনপির উদ্যোগে এবং জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের সহযোগিতায় করোনা ভাইরাসের কারণে কর্ম বন্ধ হয়ে যাওয়া দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বিকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের জেলা শহরের বাস ভবনে খাবার বিরতন কার্যক্রম শুরু করা হয়। সে সময় জেলা বিএনপির আহবায়ক এ্যাডঃ লিয়াকত আলী, সদস্য সচিব এবিএম মঞ্জুরুল আলম দুলাল, যুগ্ন আহবায়ক ভিপি গাজী আহসান হাবিব ও আকমল হোসেন, সদস্য এ্যাডঃ আসাদুজ্জামান লাল, এ মজিদ বিশ্বাস, আহসানুল করিম হিটু, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কেএ সবুর শাহিনসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
জেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য এ মজিদ বিশ্বাস জানান, পৌর এলাকার দরিদ্র মানুষের বাড়ী বাড়ি গিয়ে তারা এ খাবার গুলো বিতরণ করবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































