রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী সহ গ্রেপ্তার ৪ –
- Update Time : ১০:৫১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১
- / ৫২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী থানা পুলিশের সদস্যরা গত বুধবার রাতে সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।
ওই অভিযানে রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয়ের উচ্চমান সহকারী রফিকুল ইসলামসহ গ্রেপ্তার ৪ জনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন জানিয়েছেন, রাজবাড়ী সদর থানার এসআই মোঃ মেজবাউদ্দিন সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানার সিআর সাজা পরোয়ানা নং-৬১/১৭, এর আসামী ১. মোঃ মানিক সরদার , পিতা- বাহাদুর সরদার , সাং- ধুলদী কেষ্টপুর,(বড় দোয়াল)। এসআই খোকন চন্দ্র দাশ সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানার জিআর নং-৬৯/২১ এর আসামী মোঃ ছাত্তার ফকির (৪৬), পিতা- মৃত হাকিম ফকির, সাং- বড় ভবানীপুর। এসআই মুন্সী কামরুজ্জামান সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানার অর্থঋণ জারী ২০/১৯, এর আসামী মোঃ রফিকুল ইসলাম , পিতা- তমছের আলী চৌধুরী , সাং- স্টাফ কোয়াটার সজ্জনকান্দা, উচ্চমান সহকারী জেলা প্রশাসকের কর্যালয় রাজবাড়ী। এসআই মোঃ শরিফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ী থানার নারী ও শিশু মামলা নং-২৬/২০ এর আসামী মোঃ রাজীব প্রামানিক , পিতা- খোরশেদ আলম , সাং- আলাদীপুর সর্ব থানা ও জেলা রাজবাড়ীদেরকে গ্রেফতার করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































