রাজবাড়ী জেলা ছাত্রদলের ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা –
- Update Time : ০৩:৫৬:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৫ ডিসেম্বর ২০২১
- / ৬২ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দলীয় কার্যক্রম শক্তিশালী করতে আরিফুল ইসলাম রোমানকে আহ্বায়ক ও শাহিনুর রহমান শাহিনকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়েছে।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি মোঃ ফজলুর রহমান খোকন ও সাধারন সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত প্যাডে এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়। এবং সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
কমিটিতে আহ্বায়ক ও সদস্য সচিব বাদ দিয়ে জেলা ও উপজেলা থেকে ১৫ জন যুগ্ম আহ্বায়ক ও ১৪ জনকে সদস্য করা হয়েছে।
কমিটি ঘোষনার বিজ্ঞপ্তি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা জানান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
নব-ঘোষিত রাজবাড়ী জেলা ছাত্রদলের আহ্বায়ক আরিফুল ইসলাম রোমান জানান, শহীদ জিয়ার আদর্শে তিনি ছাত্র রাজনীতিতে উদ্ভুদ্ধ হয়েছেন। সে থেকেই ছাত্রদল করেন। আজ তাকে রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক করা হয়েছে। সে জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের তারুন্যের প্রতীক তারেক রহমান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি খোকন ও সাধারন সম্পাদক শ্যামলসহ সকলের কাছে তিনি কৃতজ্ঞ। দলের পদ পদবীর দাবি ও পছন্দের নেতাকর্মী থাকবে। তাই বলে গ্রুপিং করলে চলবে না। কোন রকম গ্রুপিং ছাড়াই জেলায় ছাত্রদলের সবাইকে সাথে নিয়ে রাজনীতি করবেন। এ জন্য জেলা বিএনপিসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































