রাজবাড়ী জেলা ইমাম কমিটির সভাপতি সিরাজুম্মনির, সম্পাদক মোফাজ্জেল –
- Update Time : ১০:০৭:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ অগাস্ট ২০১৮
- / ৮৪ Time View
কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী বার্তা ডট কম :
বৃহস্পতিবার সন্ধায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ইমাম কমিটির সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শিক্ষা মন্ত্রনালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। তিনি বলেন, আমি আপনাদের লোক। আমি দল করলেও ইমামদের সাথে নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করি। এছাড়া আরও বক্তব্য রাখেন, পৌর মেয়র মহম্মদ আলী চৌধুরী।
এ সভায় পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে নতুন কমিটির সভাপতি হিসেবে মাওলানা আবু এরশাদ মোঃ সিরাজুম্মনির, সহ-সভাপতি হিসেবে মাওলানা আব্দুল খালেক এবং সাধারন সম্পাদক হিসেবে মাওলানা মোফাজ্জেল হোসাইন -এর নাম ঘোষনা করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব,প্রাক্তন অধ্যক্ষ কুদরত আলী, সদস্য ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































