রাজবাড়ী জেলা আঃলীগের পুনরায় সভাপতি জিল্লুল হাকিম, সা: সম্পাদক কাজী ইরাদত আলী –
- Update Time : ০৪:১৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১
- / ৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে শনিবার অনুষ্ঠিত হয়েছে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। এ কাউন্সিলে পুনরায় সভাপতি পদে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলীর নাম ঘোষনা করা হয়েছে।
এ নাম ঘোষনা করেন, ওই কাউন্সিলের দ্বিতীয় পর্বের সভাপতি ও অনুষ্ঠিত কাউন্সিলের প্রধান অতিথি কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য লে: কর্নেল (অবঃ) ফারুক খান এমপি। সে সময় সভাপতি পদে ৪ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬ জন আবেদন করেন। তিনি সহ-সভাপতি হিসেবে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, আকবর আলী মর্জি, ফকির আব্দুল জব্বার ও মহম্মদ আলী চৌধুরীর নাম এবং যুগ্ন-সম্পাদক পদে শেখ সোহেল রানা টিপুর নাম ঘোষনা করেন। যদিও সাধারণ সম্পাদক পদে আবেদন করেছিলেন, কাজী ইরাদত আলী ও শেখ সোহেল রানা টিপু ছাড়াও এ্যাডঃ ফরহাদ আহম্মেদ, গোলাম মোস্তফা চৌধুরী রন্টু, মহম্মদ আলী চৌধুরী ও এ্যাডঃ রফিকুল ইসলাম। দ্বিতীয় পর্বের সঞ্চালনায় ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি।
রাজবাড়ী জেলা শহরের শহীদ আব্দুল আজিজ খুশি রেলওয়ে ময়দানে আয়োজিত বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলনের ভার্চুয়ালী উদ্বোধন ঘোষনা করেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari ( https://www.youtube.com/channel/UCuDGuIdq78amgxb4yhEJ55w ) লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































