রাজবাড়ী ও গোয়ালন্দে ডিবি’র পৃথক অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ২ –
- Update Time : ০৭:২৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২০
- / ৫৫ Time View
রাজবাড়ী বার্তা :
রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনী এবং গোয়ালন্দের দৌলতদিয়ার সোনাউল্লা ফকির পাড়ায় পৃথক অভিযান চালিয়ে গোয়েন্দা শাখার সদস্যরা।
জেলা গোয়েন্দা শাখার ওসি ওমর শরীফ জানান, গত রবিবার বিকালে রাজবাড়ীর পুলিশ সুপারের দিক নির্দেশনায়, এসআই মোহাম্মদ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্সসহ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সোনাউল্লা ফকির পাড়া থেকে মোঃ রাসেদুল ইসলাম সিনবাদ (২৩) নামে এক মাদক ব্যবসায়ীকে ৭০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে। সিনবাদ গোয়ালন্দের দেওয়ানপাড়া গ্রামের মোঃ আব্দুর রশিদের ছেলে। এ ঘটনায় গোয়ালন্দ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
অপরদিকে, একই দিন বিকালে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে এএসআই মোঃ আব্দুল লতিফ সঙ্গীয় অফিসার এসআই বদিয়ার রহমান ও ফোর্সের সহায়তায় রাজবাড়ী জেলা শহরের নিউ কলোনী এলাকা থেকে মেহেদী আবু ওসমান সুজন (৩০) নামে অপর এক মাদক ব্যবসায়ীকে ৪৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এ ঘটনায়ও রাজবাড়ী সদর থানায় আরেকটি মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































