রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সনাকের কমিউনিটি অ্যাকশন সভা অনুষ্ঠিত
- Update Time : ০৩:৪৫:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩
- / ১৩০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
টিআইবি’র ও সচেতন নাগরিক কমিটি (সনাক) অনুপ্রেরণায় গঠিত অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) এর আয়োজনে রাজবাড়ীর শেরে বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে একটি কমিউিনিটি অ্যাকশন সভা মঙ্গলবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসাবে সনাক সভাপতি প্রফেসর মোঃ নুরুজ্জামান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শের ই বাংলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম, সনাক সনাক সদস্য নূরুল হক আলম, স্ংবাদিক জাহাঙ্গীর হোসেন, সৌমিত্র শীল চন্দন।
সভায় এসিজির লক্ষ্য উদ্দেশ্য এবং কার্যক্রম, বিদ্যালয়ের সমস্যা, কমিউিনিটি মনিটরিং, প্যাকটা অ্যাপস, সমস্যা চিহ্নিকরণ ও সমস্যা সমাধান ইত্যাদি বিষয়ে আলোচনা করেন টিআইবি এর এরিয়া কো-অর্ডিনেটর মাসুদ আহমেদ।
সভায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং এসিজি পারস্পরিক সহায়তার মাধ্যমে সুশাসন বাস্তবায়নে সহায়ক হিসাবে কাজ করবেন বলে উভয় কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেন। সভায় শিক্ষার্থীদের অভিভাবকগণ বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা এবং সমাধানের বিষয়ে আলোচনা করেন। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান সার্বিক উন্নয়নের কাজ চলমান রয়েছে এবং সকলের সম্মিলিত প্রচেষ্টায় সকল সমস্যা সমাধান করা হবে। পাশাপাশি প্রধান শিক্ষক অভিভাবকদের উদ্ধেশ্যে বলেন বিদ্যালয়ের সাথে অভিভাবকদের সমন্বয় বাড়াতে নিয়মিত বিদ্যালয়ের সাথে যোগাযোগ রাখলে এবং পরামর্শ দিলে বিদ্যালয় উপকৃত হবে। সভায় শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় পর্যায়ের বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































