রাজবাড়ীর ভবদিয়ার কৃতি সন্তান জেলা ও দায়রা জজ ড. ইমান আলী শেখ আর নেই
- Update Time : ১০:৩৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জানুয়ারী ২০২৪
- / ২৯৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের ভবদিয়া গ্রামের কৃতি সন্তান ও ঢাকার আইনমন্ত্রণালয়ে কর্মরত জেলা ও দায়রা জজ ডক্টর ইমান আলী শেখ (৫৪) মঙ্গলবার ভোর ৫ টার দিকে স্টোক জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাংখি রেখে গেছেন।
মৃতের ছোট ভাই ও ঢাকার সিএমএম আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ ওয়াসিম শেখ জানিয়েছেন, ভোর ৫টার দিকে রাজধানী ঢাকার নিজ বাসায় হঠাৎ করেই জেলা ও দায়রা জজ ডক্টর ইমান আলী শেখ অসুস্থ হয়ে পরেন। তাকে হাসপাতালে নেবার পথেই তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। তার প্রথম জানাজা মঙ্গলবার বাদ যোহর ১৯২,পশ্চিম কাফরুল, আগারগাঁও তালতলার ঢাকার বাসার পাশে অনুষ্ঠিত হয়। ওই জানাজা শেষে তার মরদেহ মঙ্গলবার বিকালেই রাজবাড়ীর গ্রামের বাড়ীতে নিয়ে আসা হয় এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































