ব্রেকিং নিউজঃ
রাজবাড়ীতে সরকারি প্রকল্পে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে” ফ্রি ভর্তি শুরু
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ০৭:৪৫:৫৯ অপরাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩
- / ১২৮৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
সরকারি প্রকল্পে “ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে” সম্পূর্ণ বিনামূল্যে ভর্তি চলছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “শিক্ষিত কর্মপ্রত্যাশি যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পের আওতায় জেলা পর্যায়ে দৈনিক ৮ ঘন্টা করে, ৩ মাস ব্যাপি (৬০০ ঘন্টা) প্রশিক্ষণ।
নিম্নোক্ত ১৬-টি জেলায় প্রশিক্ষণ করানো হবেঃ ১. ঢাকা, ২.গোপালগঞ্জ, ৩.গাজীপুর, ৪. শরীয়তপুর, ৫.মাদারীপুর, ৬. রাজবাড়ী, ৭. কুমিল্লা, ৮. লক্ষ্মীপুর, ৯. চাঁদপুর, ১০. রাজশাহী, ১১. নড়াইল, ১২. ঠাকুরগাঁও, ১৩. ভোলা, ১৪. শেরপুর, ১৫. সিলেট ও ১৬. সুনামগঞ্জ।
ফ্রিল্যান্সিং কোর্সের আওতায় যেসকল বিষয় শিখানো হবেঃ
Basic Computer (MS Office Application)
Basic Communicative English
Basic Graphics Design
Digital Marketing
Online Marketplace/Freelancing
প্রশিক্ষণার্থীর আবেদন করার যোগ্যতাঃ
কমপক্ষে HSC (এইচএসসি) পাস।
বয়সসীমা ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩৫ বছর।
প্রতিদিন ৮ (আট) ঘন্টা করে ক্লাস করতে হবে।
নারী-পুরুষ সবাইকে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণার্থীদের জন্য সুবিধা সমূহঃ
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট প্রদান।
প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণ ভাতা প্রদান।
প্রশিক্ষণ শেষে ফ্রিল্যান্সিং এর উপর মেন্টরিং ক্লাসের ব্যাবস্থা।
যোগ্য প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ শেষে চাকুরি প্রদানে সহায়তা।
রেজিস্ট্রেশন করুন এই লিংকে
(২৯-১১-২০২৩ থেকে ১৪-১২-২০২৩ পর্যন্ত)
https://e-laeltd.com/student-reg-jubo
লিখিত ও ভাইভা পরীক্ষার তারিখ ও স্থান মেসেজের মাধ্যমে জানানো হবে।
যোগাযোগের ঠিকানাঃ অফিসের ঠিকানাঃ সেন্ট্রাল হাসপাতাল, লিফটে দোতলা, রাবেয়া টাওয়ার, বড় পোল, রাজবাড়ী। মোবাইল নাম্বারঃ ০১৪০০-৮৩২২৩৩ ০১৭৪৯-৮২৪৪৪১, E-Learning & Earning LTD
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































