রাজবাড়ীতে লুন্ঠিত ইজিবাইক ও দেশীয় অস্ত্রসহ ২ দস্যু গ্রেপ্তার
- Update Time : ০৮:২৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩
- / ৩৬৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে রেল স্টেশনের যাত্রীকে গন্তব্য নামিয়ে দেওয়ার জন্য নিয়ে যাত্রীর স্বর্বস্ব লুট করে নেওয়া পার্টির ২ দস্যুকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও বালিয়াকান্দি থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর থানার পশ্চিম ভবানীপুর গ্রামের মিন্টু মোল্যার ছেলে সাগর মোল্যা (২২), মনিরউদ্দিন বিশ^াসের ছেলে শহীদুল ইসলাম ওরফে সোহেল (৩৮)।
বৃহস্পতিবার আড়াই টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয় চত্বরে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
তিনি বলেন, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সময় রেল স্টেশন ও বাস স্ট্যান্ড থেকে ইজিবাইকে যাত্রী নিয়ে গন্তব্যস্থলে নামিয়ে দিয়ে তাদের সহযোগিদের যাত্রীদের অবস্থানের তথ্য মোবাইলের মাধ্যমে দিয়ে দেয় এবং যাত্রীদের কাছে থাকা মূল্যবান মালামাল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে লুন্ঠন করে নেয়। গত ১৩ নভেম্বর রাতে ইব্রাহিম শেখ তার পরিবারের সদস্যদের নিয়ে রাজবাড়ী রেল স্টেশন থেকে বাড়ী ফিরছিলেন। বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের চরফরিদপুর এলাকায় তাদের কাছে থাকা স্বর্ণালংকার ও অন্যান্য মালামাল লুট করে এ গ্রæপের সদস্যরা। এ ঘটনায় গত ১৪ নভেম্বর বালিয়াকান্দি থানায় দস্যুতার মামলা দায়ের হয়। মামলা দায়েরের পর রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকারের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা ও বালিয়াকান্দি থানা পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় বুধবার রাত সাড়ে ৪টার সময় রাজবাড়ী সদরের পশ্চিম ভবানীপুর এলাকা থেকে ২জনকে গ্রেপ্তার করেন। তাদের কাছ থেকে দস্যুতার কাজে ব্যবহৃত ধারালো দা, চাপাতি, হাত করাত, মোবাইল ফোন ও লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মোঃ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মুকিত সরকার, জেলা গোয়েন্দা শাখার ওসি মোঃ মনিরুজ্জামান খান সহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































