রাজবাড়ীতে “জ্বীনের বাদশা সেজে প্রতারণা”
- Update Time : ১০:১৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী ২০২৪
- / ৬২৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে ফিরে এসেছে আবারও সেই জ্বীনের বাদশা। বেশ কয়েকবছর আগে এদের ফোনে অনেকেই প্রতারিত হয়েছিলেন। আইনশৃঙ্খলা বাহিনীর প্রচেষ্টা আর মানুষের সচেতনতায় তাদের প্রতারণা বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু গত সোমবার আবার একটি অভিযোগ আসল।
ঘটনাটি একইরকম, আগেরমতই, পরিবারের প্রিয় কোন সদস্যেকে আসন্ন ক্ষতির হাত থেকে বাঁচাতে উট কোরবানী দিতে টাকা লাগবে, আর দামি একটা স্বর্ণমূর্তি দিবে। নানা প্রলোভন আর ভয়ভীতি দেখিয়ে জ্বীনের বাদশা দুইলাখের মত টাকা হাতিয়ে নিয়েছেন। আরো চেষ্টায় আছেন। তদন্ত চলমান আছে। আসলে আমাদের দেশে মোবাইল কানেকশন বিক্রি, বিকাশ রেজিষ্ট্রেশন এখনো শতভাগ সঠিক ও স্বচ্ছ না হওয়ায় বেশিরভাগ প্রতারকরা অন্য এলাকার ভিন্ন নামে সিম এবং বিকাশ রেজিষ্ট্রেশন করে এসব প্রতারণার কাজগুলো করে থাকে। আবার প্রতারকদের মধ্যেও একটা পারস্পারিক সমঝোতা থাকে যার কারণে প্রতারকরা যে জেলা থেকে অপরাধ করে সিম রেজিস্ট্রেশন করে অন্য জেলা থেকে, প্রতারণা করে আরেক জেলার লোকদের সাথে আর বিকাশে টাকা নেয় ভিন্ন কোন জেলা থেকে। এসকল কারণে তদন্তে গিয়ে হিমশিম খেতে হয়। একটা প্রতারণা অভিযোগ তদন্ত করে আসামি ধরতে গেলে প্রায় তিন/চারটি জেলার একাধিক এলাকায় যেতে হয়। আবার ভুয়া সিম এবং বিকাশ রেজিষ্ট্রেশনতো আছেই। ফলে প্রতারকরা অবাধে এসব প্রতারণা চালিয়েই যাচ্ছে।
আপনাদের সবার কাছেই অনুরোধ প্রতারকদের মিথ্যা প্রলোভনে পড়বেন না, অযথা ভয় পেয়ে কাউকে টাকা পয়সা দিবেন না। কোন মোবাইল নাম্বার থেকে এমন কিথা বললে সেই নাম্বার ব্ল্যাকলিস্টে ফেলে দিন, পাশাপাশি নিকটস্থ থানায় অবহিত করুন। সবাই সচেতন হলে জ্বীনের বাদশারা আর প্রতারণা করার সুযোগ পাবেনা। সচেতনতাই পারে জ্বীনের বাদশার প্রতারণা রুখতে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































