রাজবাড়ীতে এবার ৩০ হাজার মে: টন মাছ উৎপাদনের আশা, কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ
- Update Time : ০৯:০৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ৫৮ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে এবছর ৩০ হাজার মেট্রিকটনের বেশি মাছ উৎপাদনের অাশা করছেন জেলা মৎস্য বিভাগ।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে অায়োজিত সাংবাদিক সম্মেলনে জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান এ তথ্য জানায়।
তিনি জানান, ২০২০-২১ অর্থ বছরে রাজবাড়ীতে মাছের চাহিদা ছিলো ২২ হাজার ২৪০ মেট্রিকটন। সেখানে উৎপাদন হয়েছে ২৭ হাজার ২শ মেট্রিকটন। এছাড়া জেলার ৩টি মাছের উৎপাদন খামারের মধ্যে বর্তমানে দুইটি সচল অাছে। যেখানে মান সম্মত রেনু উৎপাদন হয়। যে কারণে পাশ্ববর্তী জেলা থেকে এসে অনেকে সিরিয়াল দিয়ে পোনা নেয়।
তিনি অারও বলেন, জেলার মৎস্য খাতে কোন দূর্নীতি হয় না। যথাযথ নিয়ম মেনে মাছের পোনা অবমুক্তসহ অন্যান্য কার্যক্রম পরিচালনা করা হয়। এবং অাগামী মাসের মধ্যে নিবন্ধনকৃত জেলের তালিকা সংশোধন করা হবে।
এ সময় জেলা মৎস্য বিভাগের কিছু কমকর্তাদের বিরুদ্ধে অনিয়ম, দূর্ণীতি ও নিবন্ধনকৃত জেলেদের সঠিক তথ্য দিয়ে হালনাগাদের প্রশ্ন তোলা হয়। তাছারা জেলেদের কাজ থেকে মাছ অানার অভিযোগ ওঠে মৎস্য কর্মকর্তাদের বিরুদ্ধে।
সাংবাদিক সম্মেলনে জেলা প্রশাসক মোঃ অাবু কায়সার খান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি ্যোডঃ খান মোঃ জহুরুল হক, সাধারন সম্পাদক খোন্দকার অাব্দুল মতিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মশিউর রহমান প্রমূখ।
এছাড়া সাংবাদিক সম্মেলনে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়















































































































