রাজবাড়ী-২ আসন : আ:লীগ প্রার্থীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী কৃষকলীগের কেন্দ্রীয় নেতা হক
- Update Time : ০৭:১৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১৭১ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী-২ সংসদীয় আসনে (ঈগল) প্রতিক পেয়ে প্রচারনা শুরু করেছেন স্বতন্ত্র প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক। ইতোমধ্যেই তিনি জেলার কালুখালীর মৃগী বাজারে তিনি প্রথম নির্বাচনী পথসভা করেন। এরআগে তিনি একই উপজেলার সোনাপুর বাজারে ঈগল প্রতিকের লিফলেপ বিতরণ করে ভোট প্রার্থনা করেন।
পথসভায় হক বলেন, তিনি ঈগল প্রতিক চেয়েছিলেন এবং সেটিই পেয়েছেন। প্রতিক পাবার পর এটি তার প্রথম নির্বাচনি পথসভা। মাঠে ভোটারদের বেশ সারাও পাচ্ছেন। জনগণ ভোটের মাঠে গিয়ে ভোট দিতে পারলে তার বিজয় সু-নিশ্চিত। তবে একটি পক্ষ ষড়যন্ত্র করছে, কিন্তু ষড়যন্ত্র করে লাভ নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নৌকার প্রার্থীর বিপরীতে যদি ওই এলাকায় জনপ্রিয় প্রতিনিধি থাকে, তাহলে সে প্রার্থী হতে পারবে। প্রধানমন্ত্রীর সেই কথায় উদ্ভূদ্ধ হয়ে তিনি পাংশা, বালিয়াকান্দি ও কালুখালীর নির্যাতিত নিপেরিত মানুষের পক্ষে প্রার্থী হয়েছেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী তাকে ও তার পরিবার নিয়ে দীর্ঘ দিন ষড়যন্ত্র করা হচ্ছে। এই কারণে তাকে দুই বার উপজেলা চেয়ারম্যান বিজয় লাভ করতে দেওয়া হয় নাই। এছাড়া পরিবারের মধ্যেও বিবেধ সৃষ্টি করেছে। তবে এখন তাদের পরিবারের মধ্যে কোন বিবেধ নাই। মূলত ষড়যন্ত্রকারীদের উচিত জবাব দিতে এবং তাদের কারণেই প্রার্থী হয়েছেন। এবার তার কর্মী সমর্থকদের ওপর হামলা হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। এবার ঘরে বসে থাকার উপায় নাই। হামলা, মামলা, নির্যাতন থেকে রক্ষা পেতে তার ঈগল মার্কায় ভোট দিয়ে বিজয়ী করতে ভোট প্রার্থনা করেন এবং অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভোট গ্রহনের জন্য প্রশাসন, নির্বাচন কমিশনসহ সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে রাজবাড়ী-২ (পাংশা, বালিয়াকান্দি ও কালুখালী ) সংসদীয় আসনে নূরে আলম সিদ্দিকী হক ছাড়াও মুল প্রতিদ্বন্দীতায় রয়েছে আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিক নিয়ে মোঃ জিল্লুল হাকিম (এমপি), মশাল প্রতিক নিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাবেক এমপি আব্দুল মতিন মিয়া, লাঙ্গল প্রতিক নিয়ে জাতীয় পার্টির এ্যাডঃ সফিউল আজম খান, সোনালী আঁশ প্রতিক তৃণমুল বিএনপির এসএম ফজলুল হক ও ছড়ি প্রতিক নিয়ে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আব্দুল মালেক মন্ডল।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































