রাজবাড়ী-১ ও ২ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ১১ জন
- Update Time : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০২৩
- / ৬৩৬ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
৭ জানুয়ারী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গত কয়েক দিন ধরেই রাজবাড়ীর জেলা প্রশাসকের কার্যালয় থেকে সম্ভাব্য প্রার্থীরা মনোনয়পত্র সংগ্রহ শুরু করেছেন।
মঙ্গলবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়পত্র সংগ্রহ করেছেন ১১ জন। এর মধ্যে রাজবাড়ী-১ আসনে ৭ জন এবং রাজবাড়ী-২ আসনে ৪ জন।
রাজবাড়ী-১ আসনে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলো, আওয়ামীলীগের প্রার্থী হিসেবে সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, তৃণমূল বিএনপি’র প্রার্থী হিসেবে ডিএম মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আকবর আলী মর্জির ছেলে আশিষ আকবর সুবির, স্বতন্ত্র প্রার্থী হিসেবে সদ্য পদত্যাগ করা রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদুল হক বিশ^াস, স্বতন্ত্র প্রার্থী হিসেবে আব্দুল মান্নান মুসুল্লী, সুলতান এবং সাইফুল হাসান।
অপরদিকে, রাজবাড়ী-২ আসনের আওয়ামীলীগের প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, স্বতন্ত্র হিসেবে বাংলাদেশ কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও ঢাকাস্থ রাজবাড়ী জেলা সাংবাদিক সমিতি সভাপতি নুরে আলম সিদ্দিকী হক, জাসদের প্রার্থী হিসেবে আব্দুল মতিন মিয়া এবং জাকের পার্টি প্রার্থী হিসেবে মোহাম্মদ আলী বিশ^াস।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































