রাজবাড়ী-১ আসনের নৌকার প্রার্থীর কেরামতের আগমনে দৌলতদিয়ায় সংবর্ধনা
- Update Time : ০৮:০৬:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৭ নভেম্বর ২০২৩
- / ১৬৩ Time View

রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ঘোষনার পর রাজবাড়ী-১ আসনে নৌকা মনোনিত প্রার্থী কাজী কেরামত আলীর ঢাকা থেকে রাজবাড়ীতে আগমনে ব্যাপক সংবর্ধনা দিয়েছে নেতাকর্মীরা।
সোমবার বিকালে ৫টার দিকে পাটুরিয়া থেকে ফেরি যোগে দৌলতদিয়া ৪ নম্বর ফেরি আসেন নৌকার মনোনিত প্রার্থী এমপি কাজী কেরামত আলী। পড়ে সেখান তিনি ৫ নম্বর ঘাটের সংবর্ধনাস্থলে যান।
এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে সংবর্ধনা দেওয়া হয় এবং নেতাকর্মীদের নৌকা নৌকা স্লোগানে মুখরিত হয়ে ওঠে ফেরি ঘাট ও সংবর্ধনা এলাকা। এরআগে প্রিয় নেতা ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থীকে শুভেচ্ছা জানাতে নির্বাচনী এলাকার নেতাকর্মীরা
খন্ড খন্ড মিছিল নিয়ে দৌলতদিয়া ঘাট এলাকায় উপস্থিত হন। পড়ে তিনি নেতাকর্মীদের সাথে নিয়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে যান। এ সময় সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রাজবাড়ী-১ (রাজবাড়ী সদর ও গোয়ালন্দ) আসনে নৌকার মনোনিত প্রার্থী কাজী কেরামত আলী বর্তমানে রাজবাড়ী-১ আসনের এমপি ওরাজবাড়ী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি । এবং তিনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী।এ নিয়ে কাজী কেরামত আলী ৭ম বারের মত মনোনয়ন পেলেন এবং এই আসনে তিনি বিজয়ী হয়েছেন ৫ বার।
কাজী কেরামত আলী বলেন, এটা বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার নৌকা। এই নৌকার সাথে কেউ বেইমানি করবেন না। আমি আপনাদেরে ভাই-সন্তান, ভুল-ভ্রান্তি হতেই পারে। সব কিছু ক্ষমা করে আপনারা নৌকার পক্ষে কাজ করবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































