রাজবাড়ী-১ আসন : নৌকা প্রতিকের প্রচারনা শুরু করলেন কাজী কেরামত আলী
- Update Time : ০৭:৫৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০২৩
- / ১০৭ Time View

আতিয়ার রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ আওয়ামী লীগ থেকে বারবার নির্বাচিত রাজবাড়ী -১ আসনের জতীয় সংসদ সদস্য ও সবেক শিক্ষা প্রতিমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ সদস্য প্রার্থী নৌকার মাঝি আলহাজ্ব কাজী কেরামত আলী এমপি নির্বাচনী প্রচারনা শুরু করেন।
আজ মঙ্গলবার সকালে রাজবাড়ী পৌরসভার বড় বাজার ব্যবসায়ীদের নিকট গিয়ে নৌকা মার্কায় ভোট চান তিনি। এসময় নৌকা মার্কায় ভোট দিতে সকল ভোটারের নিকট সরকারের অভুতপূর্ব উন্নয়ন বিষয়ে জানান এবং দেশের উন্নয়নের অব্যাহত ধারাকে রক্ষার জন্য আওয়ামী লীগ সরকার প্রয়োজন বলে ব্যবসায়ীদের জানান।এসময় ভোটারদের মাঝে আনন্দ উপভোগ করতে দেখা যায়।
নির্বাচনী প্রচারনায় সঙ্গী ছিলেন রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু, রাজবাড়ী জেলা মহিলা আওয়ামী যুবলীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতী, জেলা যুবলীগের সভাপতি মোঃ শওকত হাসান, পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট উজির আলী শেখ, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিসহ জেলা আওয়ামী লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































