রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন –
- Update Time : ০৭:১৮:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ মার্চ ২০২২
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ৩ দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে প্রধান অতিথি হিসাবে জেলা প্রশাসক অাবু কায়সার খান ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় শান্তির প্রতিক পায়রা ও মশাল জ্বালিয়ে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান ফকির অাব্দুল জব্বার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও অাইসিটি) সূবর্ণা রাণী সাহা, জেলা শিক্ষা অফিসার মোঃ হাবিবুর রহমান, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক অাজিজা খানম, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক সৈয়দা মনোয়ারা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ্বাস।
৩ দিনব্যাপী অায়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণের পাশাপাশি মিলাদ মাহফিলের অায়োজন করেছে প্রতিষ্ঠানটি।
বক্তরা বলেন, করোনা অতিমারির কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা থেকে শিক্ষার্থীরা বঞ্চিত হতো। দীর্ঘ দিন পর হলেও এবার অায়োজন হয়েছে। এতে প্রাণ চাঞ্চল্য ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানে। তবে পড়াশুনার পাশাপাশি সহপাঠ প্রয়োজন অাছে। অার অাগামীদিনে তোমরা দেশের ভবিষৎ। ফলে পড়াশুনার বিকল্প নাই।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































