রাজবাড়ী সদরের প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- Update Time : ১০:২২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জানুয়ারী ২০২৪
- / ৪৮ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রাজবাড়ী সদর উপজেলার প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাচন অফিসের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক আবু কায়সার খান।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী অফিসার শোভন রাংসার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম. আবুল কালাম আজাদ।
উপস্থিত ছিলেন, ফরিদপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দুলাল তালুকদার, রাজবাড়ী থানার অফিসার ইনচার্জ ইফতাখারুল আলম প্রধানসহ অন্যান্যরা।
রাজবাড়ীর জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা আবু কায়সার খান বলেছেন, রাজবাড়ীতে অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য ভোট উৎসব হবে। যে কারণে এই নির্বাচনের ভোট গ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অনেক বেশী। কেন্দ্রের সকল ক্ষমতার অধিকারী হলো ভোট গ্রহণকারী কর্মকর্তারা। তারা চাইলে সকল সরকারী সংস্থা সহায়তা করতে বাধ্য থাকবে। ফলে প্রয়োজন পরলেই আইন শৃংঙ্খলা বাহিনীর সহায়তা নিবেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































