বাংলা নববর্ষে রাজবাড়ী বার্তা ডট কম-এর শুভেচ্ছা-
- Update Time : ০৯:১৮:০৩ অপরাহ্ন, শনিবার, ১৩ এপ্রিল ২০১৯
- / ৪৯ Time View

বাংলা নববর্ষ, ১৪২৬। বাঙালী জীবনের আনন্দের দিন, উৎসবের দিন। সার্বজনিন এই উৎসবে রাজবাড়ী বার্তা ডট কম -এর পক্ষ থেকে আমাদের সকল পাঠক, শুভানুধ্যয়ী, বিজ্ঞাপনদাতাকে জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা ও অভিনন্দন। পৃথিবীর প্রায় সকল জাতিগোষ্ঠীর ঐতিহ্যের এবং আনন্দের দিন, তাদের নববর্ষ। বাঙালি জাতির ন্যায় পৃথিবীর অনেক জাতিই বর্ষবরণ অনুষ্ঠান মহা ধুমধামে পালন করে থাকে। কালের পরিক্রমায় বছর ঘুরে ফিরে আসে নববর্ষ। জীর্ণ-পুরাতনকে পেছনে ফেলে শুভ্র, সুন্দর আর কল্যাণময়তার প্রত্যাশায় উদিত হয় নতুন বছরের নতুন সূর্য। নতুন আশা ও স্বপ্নে উদ্দীপ্ত হয় মানুষ। বুক বাঁধে পুরাতনকে পেছনে ফেলে নতুন সাফল্যের প্রত্যাশায়।
বাঙালি জীবনের অসাম্প্রদায়িক ও সার্বজনীন উৎসব হলো পহেলা বৈশাখ, বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। এ দিনটি প্রতিটি বাঙালির জীবনে নিয়ে আসে উৎসবের আমেজ। এ উৎসব বাঙালি জাতির হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, রীতি-নীতি, প্রথা, আচার-অনুষ্ঠান ও সংস্কৃতির ধারক- বাহক। বাংলা ভাষাভাষী মানুষ এ দিনে পুরনো বছরের ব্যর্থতা, নৈরাশ্য, ক্লেদ-গ্লানি ভুলে গিয়ে নতুন বছরকে মহা আনন্দে বরণ করে নেয় সমৃদ্ধি ও সুখময় আগামীর প্রত্যাশায়।
সকল ধর্মের, সকল বর্ণের মানুষের অংশগ্রহণে অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠায় অকৃত্রিম ভূমিকা রেখেছে পহেলা বৈশাখ। বাংলা, বাঙালি ও বাংলাদেশ মিশে আছে আমাদের চেতনায়, আমাদের মনে, মননে। প্রাণের এই পহেলা বৈশাখ উৎসবমূখর ও বর্ণিল হোক সকলের জীবনে।এটিই আমাদের প্রত্যাশা।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































