রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত
- Update Time : ১০:১৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২১ জানুয়ারী ২০২৪
- / ১০২ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা পুলিশের মাসিক কল্যান সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকালে পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভা এবং দুপুরে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। উভয় সভায় সভাপতিত্ব করেন, রাজবাড়ীর পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ।
কল্যাণ সভায় পুলিশ সুপার বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের জন্য শ্রেষ্ঠ সার্কেল অফিসার হয়েছেন রাজবাড়ীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখারুজ্জামান, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন রাজবাড়ী থানার ওসি ইফতেখারুল আলম প্রধান, সর্বোচ্চ ট্রাফিক প্রসিকিউশন দাখিলকারী অফিসার টিএসআই মোঃ দেলোয়ার হোসেন, সর্বোচ্চ মামলা নিস্পত্তিকারী অফিসার এসআই মোতালেব হোসেন, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী অফিসার এসআই কামরুজ্জামান, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এসআই মিলন চন্দ্র বর্মণ, শ্রেষ্ঠ গ্রেফতার তামিলকারী অফিসার এসআই হুমায়ন রেজা, শ্রেষ্ঠ গ্রেফতার তামিলকারী অফিসার এএসআই আল মামুন ও আব্দুর রহমানকে পুরস্কৃত করেন।
এছাড়া পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার কথা শোনেন এবং সমস্যা সমাধানসহ দাবি-দাওয়া পূরণের আশ্বাস দেন পুলিশ সুপার। সেই সাথে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠ, নিরপেক্ষ ও বিশ্বাস যোগ্য করার লক্ষ্যে পেশাদারিত্বর সাথে দায়িত্ব পালনের জন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ জানান।
কল্যাণ সভা শেষে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক অপরাধ সভায় পুলিশ সুপার জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ মাদক উদ্ধার, সামাজিক অপরাধ নিবারন, প্রতিরোধে সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে কাজ করার নির্দেশ দেন। সভায় ডিসেম্বর ২০২৩ মাসের অপরাধ পর্যালোচনা করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ রোজাউল করিম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা, মেডিকেল অফিসার ডাঃ সিরাজুম মুনিরা প্রত্যাশা, ডিআইও-১, কোর্ট ইন্সপেক্টর, অফিসার ইনচার্জবৃন্দ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের অন্যান্য অফিসার ও ফোর্সবৃন্দ উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































