যৌনকর্মীদের নিয়ে রাজনীতি না করতে হুশিয়ারি দিলেন গোয়ালন্দের ওসি স্বপন –
- Update Time : ০৮:২৬:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
- / ৫৮ Time View
শামীম শেখ, রাজবাড়ী বার্তা ডট কম :
যৌনকর্মীদের নিয়ে কেউ রাজনীতি করবেন না,তাদেরকে ব্যাবহার হবে ফায়দা লুটবেন না।এগুলো আমি হতে দেব না। গোয়ালন্দ ঘাট থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার উপরোক্ত হুশিয়ারি উচ্চারণ করেছেন।
শুক্রবার বেলা ১১ টায় তিনি দৌলতদিয়া কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে যৌনকর্মীদের মাঝে একটি বেসরকারি সংস্থার পক্ষ হতে ত্রান সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
ওসি বলেন, দেশের সর্ববৃহৎ এ যৌন পল্লীতে নানা ধরনের অপরাধ সংঘটিত হয়ে থাকে। অসহায় যৌনকর্মীদের নানাভাবে শোষণ ও নির্যাতন করা হয়ে থাকে।তাদেরকে ব্যবহার করে মধ্যস্বত্ব ভোগীরা ফায়দা লুটে থাকে। আমি ওই সকল দুষ্কৃতকারী ও ফায়দা আদায়কারীদের হুশিয়ার করে দিচ্ছি, আপনারা ভাল হয়ে যান। এদেরকে (যৌনকর্মীদের) ভালো থাকতে দিন। তাতে নিজেরাও ভাল থাকবেন। অন্যথায় আমি কঠোর হতে বাধ্য হব। সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান,গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোশাররফ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে দৌলতদিয়া মডেল হাইস্কুল মাঠে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলীর পক্ষ হতে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আগত কয়েকজনের উদ্দেশ্যে তিনি একই ধরনের হুশিয়ারি উচ্চারণ করেন। সেখানে তিনি বলেন, “এমপি সাহেব অত্যন্ত ভালো মানুষ। আপনাদের কর্মকান্ডের দ্বারা তাকে বিতর্কের মধ্যে ফেলবেন না। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এমন কিছুই করবেন না। অন্যথায় আমার চেয়ে খারাপ কেউ হবে না ” অনুষ্ঠানে সংসদ সদস্য কাজী কেরামত আলী, ইউএনও আজিজুল হকসহ আওয়ামী লীগ ও সহযোগী বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সম্প্রতি দৌলতদিয়া ঘাট ও যৌনপল্লী কেন্দ্রিক বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ও বিভিন্ন মামলার আসামিদের এলাকায় আনাগোনা বেড়ে গেছে । যারা হত্যা, মাদক,অস্ত্র,চাঁদাবাজিসহ বিভিন্ন আলোচিত মামলার জামিনে এসে এলাকায় প্রকাশ্যে ঘোরাঘুরি করছে।এতে করে স্হানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































