যুব মহিলা আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি নির্বাচিত হলেন চৈতি
- Update Time : ০৭:১৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর ২০২২
- / ১৭০ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন, কানিজ ফাতেমা চৈতি। বৃহস্পতিবার বিকালে চৈতিসহ ৮টি পদের নেত্রীদের নাম ঘোষনা করেন, বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপিকা অপু উকিল।
ঘোষিত সহ-সভাপতি পদে সাজিদা আক্তার, মুক্তি কর, রাইমা আক্তার, কেয়া প্রামানিক, সাধারণ সম্পাদক সৈয়দা নাজমুর নাহার সেন্ট্রি , যুগ্ম-সম্পাদক রোমানা কবির, তামান্না নাসরিন রেশমি, প্রিয়াঙ্কা চক্রবর্তী।
এর আগে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে বাংলাদেশ যুব মহিলা আওয়ামীলীগ রাজবাড়ী জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের এমপি মোঃ জিল্লুল হাকিম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী, সাংরক্ষিত মহিলা আসনের এমপি এ্যাডঃ খোদেজা নাসরিন আক্তার হোসেন ও সালমা চৌধুরী রুমা, জেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপুসহ যুব মহিলা আওয়ামীলীগের কেন্দ্রীয় নেত্রীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































