যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান একুশে ফেব্রুয়ারী পালিত –
- Update Time : ০৯:৫২:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৫৪ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ বৃহস্পতিবার পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে একুশের প্রথম প্রহরে ভাষার জন্য যারা জীবন দিয়েছে তাদের স্বরণে বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানের রাজবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে প্রথম শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন স্থানীয় সাংসদ কাজী কেরামত আলী, জেলা প্রশাসক মোঃ শওকত আলী, পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি পিপিএম,বিপিএমসহ জেলা ও পুলিশপ্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তা, রাজবাড়ী প্রেসক্লাব, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতাকর্মী ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা ।
এছাড়া সকালে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক কাজী ইরাদত আলীর নের্তৃত্বে জেলা আওয়ামীলীগ ও সকল অঙ্গ সহযোগী সংগঠন, জেলা বিএনপির সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এর নের্তৃত্বে জেলা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
দিবসটি উপলক্ষে জেলার বিভিন্নস্থানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতাকর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সর্বস্তরের জনগণ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী পালন করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
















































































































