যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে পবিত্র আশুরা পালিত হচ্ছে –
- Update Time : ১২:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮
- / ৮০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
যথাযোগ্য মর্যাদার সাথে আজ শুক্রবার রাজবাড়ীতে পবিত্র আশুরা পালন করা হচ্ছে। মুসলিম উম্মাহর জন্য এক তাৎপর্যময় ও শোকাবহ দিন। হিজরি ৬১ সনের এই দিনে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হজরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যরা ইয়াজিদের সেনাদের হাতে শহীদ হয়েছিলেন কারবালার ময়দানে। মুসলমানদের কাছে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার দিন এটি।
এ দিনটি পাল উপলক্ষে আজ সকাল ১০ টার দিকে জেলা শহরের বড় মসজিদ থেকে আঞ্জুমান ই কাদরীয়ার উদ্যোগে তাজিয়া মিছিল বের করা হয়। আঞ্জুমান ই কাদরীয়া রাজবাড়ী শাখার সভাপতি কাজী ইরাদত আলীর নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলী। মিছিলটি রাজবাড়ীর প্রধানসড়কসহ বাজার এলাকা প্রদক্ষিণ করে। মিছিলে আঞ্জুমান ই কাদরীয়ার ভক্ত ও মুসুল্লীরা অংশ গ্রহণে করেন।
জানাগেছে, যথাযোগ্য মর্যাদায় পবিত্র আশুরা পালিত হবে আজ। নফল রোজা, নামাজ, জিকির-আসকারের ভেতর দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা দিনটি পালন করবেন। বিভিন্ন ধর্মীয় সংগঠন দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে। মসজিদ, মাদরাসা ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































