মোবাইলে কথা বলতে বলতেই বিষপান করলো কলেজ ছাত্রী লিমা –
- Update Time : ০৯:৫১:৫৮ অপরাহ্ন, শনিবার, ২৯ ফেব্রুয়ারী ২০২০
- / ৬০ Time View

সোহেল রানা রাজবাড়ী বার্তা ডট কম :
মা রান্না হয়েছে, না হলে তারাতাড়ি করো। আমি মাঠ থেকে আসছি। মোবাইল কানে দিয়ে কথা বলতে বলতে মাঠে গিয়ে বিষপান করে। কে আমার মেয়েরে সর্বনাশ করলো, রাগ যদি করতাম তাও মনের বুঝ দিতে পারতাম। এভাবে মেয়ের মৃত্যুতে শনিবার বিকাল সোয়া ৩টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দি হাসপাতালে প্রলাপ করছিল বিষপানে আত্নহত্যাকারী কলেজ ছাত্রী লিমা সরকার (২০) এর মাতা।
লিমা উপজেলার জঙ্গল ইউনিয়নের পোটরা গ্রামের প্রশান্ত সরকারের মেয়ে ও মাগুরা সরকারী কলেজের অনার্স পড়ুয়া ছাত্রী।
লিমার মা কান্না জড়িত কন্ঠে বলেন, শনিবার সকালে মেয়ে বলে মা তারাতাড়ি ভাত দাও, আমার ক্ষুধা লাগছে। এ কথা বলে মোবাইল কানে দিয়ে মাঠের মধ্যে চলে যায়। কিছুক্ষণ পরই জানতে পারি মেয়ে বিষপান করেছে। লোকজনের সহায়তায় তাকে দুপুর সোয়া ১২টার দিকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে চিকিৎসা দিয়ে বেডে দেওয়ার পর লিমা মারা যায়। মেয়ের অকাল মৃত্যুতে মায়ের আহাজারিতে হাসপাতালের পরিবেশ যেন ভারি হয়ে উঠেছে। লিমার আতœহত্যা প্ররোচনাকারীর বিচার দাবী করেন তিনি। তবে বিষয়টি প্রেম ঘঠিত কিনা তা পরিবারের লোকজন বলতে পারছেন না।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমুল হুদা জানান, বিকাল সাড়ে ৩টার দিকে বালিয়াকান্দি থানা পুলিশের সদস্যরা মরদেহটি উদ্ধার করে তা ময়না তদন্তের মর্গে পাঠানো হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়






































































































