মোটরসাইকেল চাপায় বালিয়াকান্দিতে কলেজ ছাত্র নিহত
- Update Time : ০৭:৫০:৪১ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪
- / ১৫৩ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর বালিয়াকান্দিতে রাহাত মোল্লা ওরফে কাঞ্চন (২৪) নামে এক কলেজ ছাত্র মোটরসাইকেল চাপায় মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি গ্রামের ছাত্তার মোল্লার ছেলে ও ফরিদপুর পলিটেকনিক্যাল ইনষ্ট্রিটিউটের ছাত্র।
গত রবিবার সন্ধ্যার দিকে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বহরপুর ইউনিয়নের রায়পুর রেজাউল চেয়ারম্যানের ইটভাটার সামনে এ দুঘর্টনা ঘটে।
স্থানীয়রা জানিয়েছেন, মোটরসাইকেলের পিছনে বসে যাওয়ার সময় রাহাত পিছন থেকে লাফ দিয়ে সড়কের উপর দাড়ায়। এসময় পিছন থেকে অন্য একটি মোটরসাইকেল তাকে চাপা দেয়। সড়কের উপর পড়ে মারাত্বক আহত হয়। তাৎক্ষনিক ভাবে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি ইউনিয়নের চেয়ারম্যান আলমগীর বিশ্বাস বলেন, মোটরসাইকেল চাপায় কলেজ ছাত্র রাহাতের মৃত্যু হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































