মুক্তিযোদ্ধা দুলাল মোল্লা স্মরণে মানবতা সহায়ক সংস্থার উদ্বোধন –
- Update Time : ১০:০৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০১৯
- / ৬৮ Time View

রুবেলুর,ইমরান,আতিয়ার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী জেলা মুক্তিযোদ্ধা পরিষদের সাংগঠনিক কমান্ডার ও সদর উপজেলা উপজেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ দেলোয়ার হোসেন দুলাল মোল্লা স্মরণে হত দরিদ্র মানবতা সহায়ক সংস্থার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সাড়ে বিকাল ৫টার দিকে মিজানপুর ইউপির গঙ্গাপ্রসাদপুরের কলিবরের বাজার সংলগ্ন মাঠে এ সংস্থার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জানাগেছে, দুলাল মোল্লা স্মরণে হত দরিদ্র মারবতা সহায়ক সংস্থা একটি সমাজ সেবা মূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানটির সার্বিক তত্বাবধায়নে রয়েছেন দুলাল মোল্লার সহ-ধর্মীনি মোছাঃ রিজিয়া খাতুন এবং পরিচালনায় রয়েছে ছেলে মোঃ মুরাদ মোল্লা।
বীর মুক্তিযোদ্ধা দুলাল মোল্লা স্মরণে হত দরিদ্র মানবতা সহায়ক সংস্থার উদ্বোধন করেন, সংস্থার পরিচালক দুলাল মোল্লার একমাত্র ছেলে মোঃ মুরাদ মোল্লা। এতে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় ইউপি সদস্য, আওয়ামীলীগ, ছাত্রলীগ নেতাসহ এলাকাবাসী। এ সময় ওই এলাকার ৫০টি দরিদ্র পরিবারের সদস্যদের মাঝে ৫ কেজি করে চাউল বিতরণ করা হয়।
সংস্থার পরিচালক মোঃ মুরাদ মোল্লা জানান, তার বাবা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা ছিল একজন পরপোকারী দানশীল ব্যাক্তি। তার মৃত্যুর আগ মুহুর্ত পর্যন্ত জনগণের জন্য কাজ করেছেন। হঠাৎ তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরণ করায় অসহায় হয়ে পড়েছেন তাদের পরিবার। পরপোকারী ওই ব্যাক্তির কমর্ময় জীবনের আদর্শ ধরে রাখতে ছেলে হিসেবে বাবা মুক্তিযোদ্ধা দুলাল মোল্লার স্মরণে হত দরিদ্র মানবতা সহায়ক সংস্থা গঠনের উদ্দ্যোগ নেন এবং আজ সেই সংস্থার উদ্বোধন করেন। এই সংস্থার মাধ্যমে অসহায়, দরিদ্রদের পাশে দাঁড়াতে চান এবং যার মাধ্যমে তার বাবা শত শত বছর বেঁচে থাকবে। আগামীদিনে এ সংস্থার মাধ্যমে তার নিজস্ব অর্থায়নে জনগণের কল্যানে কাজ করবেন এবং প্রতিমাসে একবার করে অসহায়, দরিদ্র, নির্যাতিত, অসুস্থ্য জনগণ ও মেধাবী শিক্ষার্থীদের অনুদান দেবেন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন দুলাল মোল্লা চলতি বছরের ৫ জুন ঢাকা মেট্রো পলেটিন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে ৩০ মে তিনি হৃদযন্ত্রে ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে ভর্তি হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































