ব্রেকিং নিউজঃ
মীর মোশাররফ হোসেনের কালজয়ী চিরায়ত বাংলা নাটক জমিদার দর্পন মঞ্চস্থ্য
নিজস্ব প্রতিবেদক
- Update Time : ১১:২৭:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০২৩
- / ৭৪ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে মীর মোশাররফ হোসেন রচিত কালজয়ী চিরায়ত বাংলা নাটক জমিদার দর্পন নাটক মঞ্চস্থ্য হয়েছে।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর ভাবনা ও পরিকল্পনায়, ফকির জাহিদুল ইসলাম রুমনের নির্দেশনায় শুক্রবার সন্ধ্যায় রাজবাড়ী শিল্পকলা একাডেমির মিলনায়তনে জমিদার দর্পন নাটকটি মঞ্চায়িত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে,রাজবাড়ী জেলা প্রশাসনের সহযেগীতায় ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মীর মশাররফ হোসেনের জমিদার দর্পন নাটকটি মঞ্চায়িত হয়।
জমিদার দর্পন একটি কালজয়ী নাটক।এটি একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত অত্যাচারী ও চরিত্রহীনা জমিদার প্রথা,সমাজ ব্যবস্থা, জমিদার কতৃক প্রজার প্রতি নানা রকম অন্যায়,শোষন ও জুলুমের চিত্রফএটে উঠেছে।জমিদার শ্রেনী দ্বারা প্রজা সাধারন ও নারীদের উপর শোষন ও নির্যাতনের বস্তুনিষ্ঠ ধারাভাষ্য ও বাড্তব চিত্র তুলে ধরা হয়েছে জমিদার দর্পন নাটকটিতে।
রাজবাড়ী পুলিশ সুপার আবুল কালাম আজাদ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তিরুপা রায়,সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার,জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস,জেলা আওয়ামীলীগের সহ সভাপতি হেদায়েত আলী শিল্পকলা একাডেমির সোহরাব,সাধারন সম্পাদক অসিম কুমার পাল প্রমূখ।
জমিদার দর্পন নাটকটি দেখতে রাজবাড়ী ও ফরিদপুরের থেকে আগত দর্শকরা উপভোগ করেন।নাটকটি দীর্ঘ দের মাস সময় নিয়ে মহড়া করা হয়।এ নাটকটির মঞ্চায়নে রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমির রেপার্টরি নাট্যদল ও রাজবাড়ী থিয়েটার সহ আটটি দল অংশ নেয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়
রাজবাড়ীতে বিএনপি’র খৈয়ম গ্রুপের সাথে যুবলীগ ও ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া: ভাংচুর,গুলি, আটক
২৮০
পাংশায় স্কুল শিক্ষককে গুলি করে হত্যায় অংশ নেয়া ৩ আসামি গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র ও বোমা উদ্ধার
৩৩৮
ঈদ উপলক্ষে রাজবাড়ী ও গোয়ালন্দের দলীয় নেতাদের মাঝে ২৬ লাখ টাকা বিতরণ করলেন এমপি কাজী কেরামত আলী
৪২৩
প্রথম আলো’র সাংবাদিকের মুক্তি ও সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে রাজবাড়ীতে মানববন্ধন
৫০০
বালিয়াকান্দিতে মাধব বাহিনীর চাঁদাবাজির ও সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা
৫৩২
বরাট দেওয়ান মোহাম্মদ ইসহাক হাফেজিয়া মাদ্রাসা ও নূরানী কিন্ডারগার্টেন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা
৬৩৬
চাঁদার দাবীতে গোয়ালন্দে ঠিকাদারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে মারধর, ছাত্রলীগ নেতা শরিফুল গ্রেপ্তার
৭৬৯
বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে উচ্চ মূল্য কিনতে হতো না – রাজবাড়ীতে রাশেদ খান মেনন
৮৭৭
মূল্য তালিকা প্রদর্শন না করা ও অধিক মূল্যে পণ্য বিক্রির দায়ে সোনাপুর বাজারের দু’ব্যবসায়ীর জরিমানা
১০৫১







































































































