মার্তৃভাষা দিবসে রাজবাড়ীতে বাবেয়া কাদের ফাউন্ডেশনের মেধাবৃত্তি প্রদান –
- Update Time : ০৯:৩২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারী ২০১৯
- / ৮১ Time View
রুবেলুর রহমান, রাজবাড়ী বার্তা ডট কম :
মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে রাজবাড়ীতে রাবেয়া কাদের ফাউন্ডেশন মেধাবৃত্তি প্রদান, ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার রামকান্তপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ মোক্তার হোসেন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্দ্যোক্তা নজরুল ইসলাম ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, রাবেয়া কাদের ফাউন্ডেশনের উদ্দ্যোক্তা নজরুল ইসলামের সহ-ধর্মীনি আফরোজা নাসরিন জোনাকী, আইডিয়াল স্কুলের অধ্যক্ষ কাজী নজরুল ইসলাম, সমাজসেবক আব্দুল গফুর খান, ইউপি যুবলীগের সভাপতি মঈনুল হাসান, জেলা বিজ্ঞান চেতার আহ্বায়ক মহিতুজ্জামান বেলাল, লেখক আবুল বাশার প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, ইউপি যুবলীগের সাধারন সম্পাদক ইব্রাহীম মোল্লা।
এ সময় রামকান্তপুর ইউপির ৪১ জন পিজিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা এবং ইউপির ৭টি স্কুলের ২য় থেকে ৫ম শ্রেনী পর্যন্ত ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।
পড়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এছাড়া এসময় ইউসুফ বাশার আকাশের লেখা কৃষ্ণকলী আত্মকথা বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































