মানুষের ভালবাসা নিয়ে শায়িত হলেন রাজবাড়ীর সুজা মিয়া –
- Update Time : ১০:১৬:১৪ অপরাহ্ন, শনিবার, ১৫ ডিসেম্বর ২০১৮
- / ৮১ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী ডায়াবেটিক সমিতির সহ-সভাপতি ও পুস্তক ব্যবসায়ী ওয়াজি উল্লাহ মন্টু এবং রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি মোশারফ হোসেনের বাবা, রাজবাড়ী বার্তা ডট কম -এর সম্পাদক জাহাঙ্গীর হোসেনের নানা অবসরপ্রাপ্ত রেলওয়ে কর্মচারী সুজা মিয়া (৯৭) গত শুক্রবার রাতে রাজবাড়ী সদর হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্নানিল্লাহে — রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, পাঁচ ছেলে ও চার মেয়ে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ্আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নিজ বাড়ীর অদূরে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা দক্ষিপাড়া জামে মসজিদ সংলগ্ন ময়দানে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় গোরস্থানে লাশ দাফন করা হয়।
নামাজে জানাযায় জেলা বিএনপি’র সভাপতি ও সাবেক এমপি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি এ্যাডঃ খান মোঃ জহুরুল হক, সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক খন্দকার আব্দুল মতিনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিসহ এলাকার মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































