মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌছে দিলেন রাজবাড়ীর ওসি –
- Update Time : ১১:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ অগাস্ট ২০২১
- / ৫৩ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে উদ্ধার করে পরিবারের কাছে পৌছে দিয়েছেন, রাজবাড়ীর ওসি মোহাম্মদ সাহাদাত হোসেন।
জানাগেছে, রাজবাড়ী থানার এসআই মোহাম্মদ মনিরুজ্জামান মাতুব্বর গত ১০ আগষ্ট সদর উপজেলার পাচুরিয়া ইউনিয়নের কুটিপাচুরিয়া এলাকায় রাত্রিকালীন রনপাহারা ডিউটি করাকালীন সময় রাস্তায় একজন মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কে ঘোরা-ফেরা করতে দেখে থানার ওসিকে অবহিত করেন।
ওসি শাহাদাত হোসেন ওই মানসিক ভারসাম্যহীন ব্যক্তি কে থানায় নিয়ে আসার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত ব্যক্তির নাম ঠিকানা জানতে চাইলে সে বলে তাহার নাম মোঃ ইব্রাহিম খলিল, পিতা-মৃত আব্দুল করিম সরদার, গ্রাম কাষ্টগর, থানা – কালকিনি জেলা- মাদারীপুর এবং তার দুলাভাই এর নাম মোহাম্মদ বাবুল সরদার চাখারী। অফিসার তার পরিবারের লোকজনের সাথে যোগাযোগ করিলে মোঃ ইব্রাহিম খলিল এর দুলাভাই মোহাম্মদ বাবুল সরদার চাখারি এবং তাহার ছোট ভাই মোহাম্মদ জসিম সরদার রাজবাড়ী থানায় আসে।
তারা জানায় গত ২৮ জুলাই সকালে ইব্রাহিম খলিল মানসিক ভারসাম্যহীন অবস্থায় বাসা থেকে বের হয়ে যায়। বিভিন্ন জায়গায় অনেক খোজা-খুজি করে। অবশেষে মোঃ ইব্রাহিম খলিল এর পরিবারের লোকজন তাকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। মোঃ ইব্রাহিম খলিল এর পরিবারের লোকজন তাহাকে খুজে পেয়ে রাজবাড়ী থানার ওসি এবং বাংলাদেশ পুলিশকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































