মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পূর্ণ জাতি গঠনে লক্ষে রাজবাড়ীতে কর্মশালা অনুষ্ঠিত –
- Update Time : ০৮:০২:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
- / ৭৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মানবিক মূল্যবোধ ও নৈতিকতা সম্পূর্ণ জাতি গঠনে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (পঞ্চম পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় জেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী ওই কর্মশালা রাজবাড়ী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, হিন্দু,বৌদ্ধ,খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি এ্যাডঃ গণেশ নারায়ন চৌধুরী, উপ-প্রকল্প পরিচালক উপ-সচিব সৌরেন্দ্রনাথ সাহা, রাজবাড়ী শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সেপেক্টর মোক্তার হোসেন, রাজবাড়ীর সহকারী প্রকল্প পরিচালক ফারজানা তানিয়া প্রমুখ বক্তৃতা করেন। এতে ধর্মীয় নেতা, শিক্ষক, সাংবাদিকসহ মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকরা অংশ গ্রহণ করেন।
এদিকে, বিকালে প্রকল্প পরিচালক ও অতিরিক্ত সচিব রঞ্জিত কুমার দাস ও উপ-প্রকল্প পরিচালক উপ-সচিব সৌরেন্দ্রনাথ সাহা সদর উপজেলার খানখানাপুর তেতুল তলার রাধা-গোবিন্দ মন্দিরে গিতা কেন্দ্র উদ্বোধন করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































