মানবতার কল্যান ফাউন্ডেশনের উদ্যোগে রাজবাড়ীতে দরিদ্রদের মাঝে খাদ্য সহায়তা প্রদান –
- Update Time : ০৯:৫০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
- / ৬৯ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখা। তারা মানবতার কল্যান ফাউন্ডেশন রাজবাড়ী জেলা শাখার উপদেষ্টা, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতির সহযোগিতায় মঙ্গলবার বিকালে দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী কার্যালয়ে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে।
সে সময় উপস্থিত থেকে দরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী তুলে দেন, সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর মেয়ে কানিজ ফাতেমা চৈতি। উপস্থিত ছিলেন, দৈনিক কালের কণ্ঠ শুভসংঘ রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক ও রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের সহকারী অধ্যাপক আব্দুর রশিদ মন্ডল, নারী বিষয়ক সম্পাদক ও জেলা শহরের শ্রীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক গুলশান আরা মোস্তফা মিতা, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সভাপতি, বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী, মঞ্চ ও আবৃত্তি শিল্পী আজরা জেবিন তুলি, দৈনিক কালের কণ্ঠের রাজবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ী শাখার সদস্য ও বৈশাখী টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি রুবেলুর রহমান, মাছরাঙ্গা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিমসহ অন্যান্যরা।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্জ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































