মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য ও গোয়ালন্দ উপজেলা আ’লীগের সা: সম্পাদক গেদু’র ইন্তেকাল-
- Update Time : ০৫:৫৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২০
- / ৭৪ Time View

আজু সিকদার, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মানবতার কল্যাণ ফাউন্ডেশন রাজবাড়ীর গোয়ালন্দ শাখার ১ নং সদস্য সোহরাব হোসেন গেদু (৫১) বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি গোয়ালন্দ পৌরসভার আলম চৌধুরীর পাড়া মহল্লার মৃত আ. গণি প্রামানিকের ছেলে।
তার মৃত্যুতে মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নাট্যনির্মাতা জি.এম সৈকত, সাধারণ সম্পাদক ও অভিনেত্রী আপ্সরা সুহি, রাজবাড়ী জেলা শাখার সভাপতি ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত অভিনেত্রী আজরা জেবিন তুলি, সাধারণ সম্পাদক ও রাজবাড়ী বার্তা ডট কম -এর সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, গোয়ালন্দ শাখার সভাপতি অপূর্ব সাহা ও সাধারণ সম্পাদকসহ অন্যান্যরা গভীর শোক প্রকাশ করেছে।
সোহরাব হোসেন গেদু গত ১৮ নভেম্বর অনুষ্ঠিত গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগের কাউন্সিলে সাধারন সম্পাদক নির্বাচিত হন। এর আগে তিনি উপজেলা আওয়ামীলীগের জৈষ্ঠ যুগ্ন সাধারন সম্পাদক, উপজেলা যুবলীগের সভাপতি ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি এক স্ত্রী ও দুই পুত্র সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরের দিকে তিনি গুরুতর অসুস্থ্য হন। সকাল ১০টার দিকে চিকিৎসার জন্য ফরিদপুরের হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়। বিকেল ৪টায় নিহতের লাশ গোয়ালন্দ উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকীর মহিউদ্দিন আনছার ক্লাব চত্ত্বরে জানাজা শেষে পৌর কবরস্থানে দাফন করা হবে।
আওয়ামীলীগের এই নিবেদিত প্রাণ মৃত্যুতে আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধিগণ শোক প্রকাশ করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































