মাদারীপুরে ধান কাটতে গিয়ে পাংশার কৃষি শ্রমিকের মৃত্যু! –
- Update Time : ০৮:৫০:০১ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২০
- / ৫৯ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
বর্তমানে সারাদেশে চলছে ধান কাটার মৌসুম। করোনা ভাইরাসের কারণে সারাদেশ লকডাউন ঘোষণা করা হলেও জীবন জীবিকার তাগিদে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ধান কাটতে যাচ্ছেন কৃষি শ্রমিকেরা। তেমনি ধান কাটতে যায় রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকড়ী গ্রামের মোঃ সলিম খা’র পুত্র মোঃ সাহিল খা (৩৬)। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে মৃত্যুবরণ করেন তিনি।
জানা যায়, ১ মে (শুক্রবার ) ধান কাটার জন্য সাহিল খা মাদারীপুর জেলার ঘোড়াঘাট যায়। সেখানে গিয়ে ২ মে (শনিবার) আনুমানিক ৯ ঘটিকার সময় ধান কেটে ধানের বোঝা মাথায় নিয়ে আসার সময় রাস্তার মাঝে পড়ে যায়। এলাকার লোকজন তাকে দেখতে পেয়ে তাৎক্ষণিকভাবে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হৃদযন্ত্র ক্রীয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে পরিবার সূত্রে জানা যায়। মৃত ব্যক্তির লাশ তার নিজ এলাকায় চরঝিকড়ী গ্রামে আনা হয়।
মৃত সাহিল খা দুই সন্তানের জনক ছিলেন। প্রথম সন্তান সৌরভ চতুর্থ শ্রেণীতে পড়ে এবং দ্বিতীয় সন্তান রাকিব শিশু শ্রেণীতে লেখাপড়া করছে। একমাত্র কর্মক্ষম ব্যক্তিকে হারিয়ে পরিবারটি যেন দিশেহারা হয়ে পড়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































