মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান : রাজবাড়ীতে ইয়াবাসহ দু’যুবক গ্রেপ্তার –
- Update Time : ১০:৩৩:৫৯ অপরাহ্ন, বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
- / ৮৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের দর্প নারায়নপুর গ্রামের ব্র্যাক সেরিকালচার ফার্মের মেইন গেইটের সামনের এলাকায় অভিযান চালিয়ে শরীফ শেখ (২২) ও নাঈম মিয়া (২০) কে গ্রেপ্তার করেছে। একই সাথে তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করেছে।
শরীফ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের আক্কাস শেকের ছেলে এবং নাঈম শহীদওহাবপুর ইউনিয়নের হাসান মিয়ার ছেলে। তবে পালিয়েছে সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যানপুর গ্রামের কয়েদ আলী শেখের ছেলে সোহেল শেখ (২২)।
জানাগেছে, বুধবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা শরীফ ও নাঈমকে জনকে গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকে ২৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজবাড়ী সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































