মাওয়া ঘাট বন্ধে দৌলতদিয়া প্রান্তে যানবাহণের চাপ –
- Update Time : ১০:০১:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮
- / ৯০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পদ্মা নদীতে তীব্র স্রোত থাকার কারণে উভয় ঘাটে ফেরি পারের অপেক্ষায় শতশত পণ্যবাহী ট্রাক পারের অপেক্ষায় রয়েছে। এদিকে, তীব্র স্রোতের কারণে মাওয়া ঘাট বন্ধ হয়ে গেছে।
দৌলতদিয়া ফেরি ঘাটের জিরো পয়েন্ট থেকে মহাসড়কে প্রায় ৪কিঃমিঃ পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে এবং দৌলতদিয়া ট্রাক টার্মিনালে প্রায় দুই শতাধিক ট্রাক রয়েছে।
এদিকে সময় মত ফেরি পার হতে না পেরে উভয় ঘাটে পন্যবাহী ট্রাক চালকদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে।
বাংলাদেশ অভ্যান্তরীন নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট ম্যানেজার মোঃ শফিকুল ইসলাম বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৬টি ছোট বড় ফেরি চলাচল করছে। দৌলতদিয়া পারে ৬টি ঘাটের মধ্যে ৫টি সচল রয়েছে। তবে নদীতে তীব্র ¯্রােত থাকার কারণে পারাপার হতে দ্বিগুন সময় ব্যয় হচ্ছে। যে কারণে ঘাটে ফেরি পারের অপেক্ষায় কিছু পণ্যবাহী ট্রাক রয়েছে। তবে ১/২ দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যাবে।
রাজবাড়ীর পুলিশ সুপার আসমা সিদ্দিকা মিলি বিপিএম জানান, মাওয়া ঘাট বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহণের চাপ বৃদ্ধি পেয়েছে। ফলে পন্যবাহি ট্রাক গুলো বিকল্প সড়ক দিয়ে চলাচল করলে এই ঘাটে যাত্রীদের দূর্ভোগ কম হবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































