মহিলা শ্রমিক লীগ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন –
- Update Time : ১০:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ২০ নভেম্বর ২০২১
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
মহিলা শ্রমিক লীগ রাজবাড়ী জেলা শাখার আহবায়ক কমিটির অনুমোদন করা হয়েছে। অনুমোদিত কমিটিতে আহবায়ক উলফাত জাহান তরি, যুগ্ন-আহবায়ক টুম্পা আক্তার এবং মুক্তা খাতুনকে সদস্য সচিব করে ২১ সদস্যের নাম রয়েছে।
শনিবার দুপুরে মহিলা শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার এবং সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী অনুমোদিত ওই কমিটি তরি ও মুক্তার হাতে দেন। সে সময় মহিলা শ্রমিকলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক আজরা জেবিন তুলিসহ অন্যান্য নেত্রীরা উপস্থিত ছিলেন।
এদিকে, শনিবার প্রায় দিন ভর বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ে ২য় তলায় কেন্দ্রীয়, জেলা, মহানগর, থানা এবং ওয়ার্ড পর্যায়ের নেত্রীদের নিয়ে বর্ধিত সভায় অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুরাইয়া আক্তার। সঞ্চলানায় ছিলেন, সাধারণ সম্পাদক কাজী রহিমা আক্তার সাথী। ওই সভায় রাজবাড়ী জেলা শাখার আহবায়ক উলফাত জাহান তরি, যুগ্ন-আহবায়ক টুম্পা আক্তার এবং সদস্য সচিব মুক্তা খাতুন অংশ গ্রহণ করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়




































































































