মহান বিজয় দিবস-২০২২ উপলক্ষে এমপি কাজী কেরামত আলীর বাণী
- Update Time : ০৯:৪৩:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২
- / ৮৪ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
মহান বিজয় দিবস বাঙালি জাতির ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন। এবার যুক্ত হয়েছে জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী। ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ আর ২ লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে পাকিস্তানী হানাদার দখলদার বাহিনীকে পরাজিত করে ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি অর্জন করেছিল এই বিজয়।
মহান বিজয় দিবসের এ শুভলগ্নে পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। স্মরণ করছি- সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। যাদের আত্মত্যাগ আমাদেরকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার গৌরব ও মর্যাদার আসনে বসিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। সন্ত্রাস, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।
আসুন বিজয়ের ৫০ তম বার্ষিকীতে আমারা শপথ গ্রহণ করি জঙ্গীবাদ ও সাম্প্রদায়িকতার বিষ দাত ভেঙ্গে শোষণ মুক্ত, সুখী, সুন্দর ও ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলি। মহান বিজয় দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।
আলহাজ্ব কাজী কেরামত আলী
সংসদ সদস্য, রাজবাড়ী-১ আসন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































