মরডাঙ্গা মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করলেন এমপি কাজী কেরামত আলী –
- Update Time : ১১:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২০
- / ৭৩ Time View

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নে অবস্তিত ঐতিহ্যবাহি মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন ও বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরন অনুৃষ্ঠিত হয়েছে।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর রাজবাড়ীর বাস্তবায়নে ২ কোটি তেরানব্বই লক্ষ ৪৪ হাজার টাকা মূল্যের নতুন চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের নির্মান কাজ সম্পন্ন করবে জিএমএন এন্ড ডিআইএজেভি ঠিকাদারী প্রতিষ্ঠান।
আজ রবিবার বিকালে মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার সহ-সভাপতি মজিবুর রহমান রতন এর সভাপতিত্বে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে বার্ষিক এ ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান, পুরস্কার বিতরন ও মাঠের উত্তর পাশে নতুন চারতলা ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করেন রাজবাড়ী -১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হোসেন, মরডাঙ্গা সেকেন্দারিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুর রশিদ মিয়া, নতুন চার তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ঠিকাদার আজিবর সরদার, পাঁচুরিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি হাতেম আলী প্রমূখ।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়


































































































