মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনার পর রাজবাড়ীতে যোগদান করবেন ডিসি আবু কায়সার খান –
- Update Time : ১১:০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৫ জানুয়ারী ২০২২
- / ১১০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবু কায়সার খানকে রাজবাড়ীর নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক নিয়োগ আদেশে এ তথ্য জানানো হয়। অপরদিকে, রাজবাড়ীর বর্তমান ডিসি দিলসাদ বেগমকে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব করা হয়েছে বলে জানাগেছে।
বুধবার রাতে রাজবাড়ী বার্তা ডট কমকে দেয়া এক সাক্ষাৎকারে ২৪ তম বিসিএস ক্যাডার আবু কায়সার খান জানিয়েছেন, বর্তমানে তিনি রাজধানী ঢাকার বাসিন্দা। তবে তার গ্রামের বাড়ী মাদারীপুর জেলার শিবচরে। তিনি কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। এরপর সহকারী কমিশনার (ভুমি) হিসেবে নিযুক্ত ছিলেন, সুনামগঞ্জ সদর ও মৌলভীবাজারের কুলাউড়ায়। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে টাংগাইল জেলার দেলদুয়ারে থাকা অবস্থায় সিনিয়র সহকারী সচিব হিসেবে শিক্ষামন্ত্রণালয় এবং পদোন্নতী পেয়ে উপসচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। তার সহধর্মীনি ঢাকার সরকারী তিতুমীর কলেজের সহকারী অধ্যাপক (ইতিহাস) হিসেবে কর্মরত রয়েছেন।
তিনি রাজবাড়ী বার্তা ডট কমকে আরো বলেন, মন্ত্রী পরিষদ বিভাগের নির্দেশনার পর রাজবাড়ীতে যোগদান করবেন। তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































