ভ্রাম্যমান আদালতে পাংশায় কে.বি ব্রিক্স ইটভাটা মালিকসহ চার জনের কাছ থেকে জরিমানা আদায় –
- Update Time : ০৭:৫৯:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ জানুয়ারী ২০১৯
- / ৯৮ Time View
মাসুদ রেজা শিশির, রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীর পাংশায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক ইটভাটা মালিকসহ চার জন ব্যবসায়ীর কাছ থেকে ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানাগেছে, আজ বৃহস্পতিবার দুপুরে জেলার পাংশা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। তিনি একই উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলী গ্রামের জনৈক আবুল কাশেম মহাজনের মালিকানাধিন কে.বি ব্রিক্স নামক ইটভাটায় অভিযান চালান। সে সময় ওই ভাটার মালিক পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র দেখাতে ব্যর্থ হন। ফলে ওই ব্যবসায়ীর কাছ থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করেন। সেই সাথে স্থানীয় বাগদুলী বাজারের পাকা রাস্তার উপর দোকানের মালামাল রাখার অভিযোগে ব্যবসায়ী শহিদুল ইসলামের কাছ থেকে পাঁচ হাজার টাকা এবং অপর আরো দুই জন ব্যবসায়ীর কাছ থেকে তিন হাজার টাকা করে জরিমানা আদায় করেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































