ব্যাতিক্রমী ঘটনা “শিক্ষার্থীদের বিজ্ঞান ক্লাস নিলেন রাজবাড়ীর ডিসি” –
- Update Time : ০৭:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ মে ২০১৮
- / ১০০ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
রাজবাড়ীতে গণিত ও বিজ্ঞান উৎসবের অনুষ্ঠিত হয়েছে। ওই উৎসবে আগত শিক্ষার্থীদের সরাসরি বিজ্ঞানর ক্লাস নিয়েছেন রাজবাড়ীর জেলা প্রশাসক মোঃ শওকত আলী। সে সময় জেলা প্রশাসক দীর্ঘ সময় শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন করেন এবং সেগুলোর সমাধান হিসেবে হোয়াইট বোর্ডে লিখে বুঝিয়ে দেন।
গতকাল সোমবার সকালে রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ওই বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ গনিত ও বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলা রানী সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোঃ শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ সাদেকুর রহমান, রাজবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইনছান আলী প্রমুখ বক্তৃতা করেন। এ উৎসবে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন বিজ্ঞান বিষয়ক উদ্ভাবনী প্রদর্শন করা হয়।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































