ব্যাংকক হাসপাতালে এমপি কাজী কেরামত আলীর গলব্লাডার অপারেশন সম্পন্ন
- Update Time : ০৬:০৬:১৩ অপরাহ্ন, শনিবার, ৭ মে ২০২২
- / ১১৫ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবং রাজবাড়ী-১ আসনের এমপি কাজী কেরামত আলীর গলব্লাডারে স্টোন (পিত্তথলিতে পাথর) ল্যাপারোস্কোপিক সার্জারী সম্পন্ন হয়েছে। শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টার দিকে থাইল্যান্ডের ব্যাংকক হাসপাতালে এ অপারেশন করা হয়েছে।
অপারেশনের পর শনিবার বিকাল সাড়ে ৫ টার দিকে এমপি কাজী কেরামত আলী রাজবাড়ী বার্তা’র সম্পাদকের সাথে ফোনে কথা বলেন।
তিনি বলেন, প্রায় ৪০ মিনিট সময় তাকে অপারেশন থিয়েটারে এবং অপারেশনের পর এক ঘন্টা তাকে ফলোআপে রাখা হয়। এরপর তাকে কেবিনে দেয়া হয়েছে। পাশে রয়েছেন তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী। আল্লাহতালার রহমতে তিনি সুস্থ আছেন। তিনি আশা করছেন দ্রুত সময়ের মধ্যেই সুস্থ হয়ে উঠবেন। তিনি তার সুস্থতায় রাজবাড়ীর সকল বাসিন্দাদের কাছে দোয়া কামনা করেছেন।
উল্লেখ্য, এমপি কাজী কেরামত আলী গলব্লাডারের পাথর অপারেশন এবং শারীরিক অন্যান্য চিকিৎসার জন্য গত ২রা মে দুপুরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে যান। সাথে তার একমাত্র সন্তান কানিজ ফাতেমা চৈতী ও জামাতা আসিফ ইকবাল অবস্থান করছেন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































