বেলা বাড়ার সাথে সাথে যাত্রী ও যানবাহনের চাপ বাড়ছে দৌলতদিয়া ঘাটে –
- Update Time : ০৬:০২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
- / ১৪৭ Time View
রাজবাড়ী বার্তা ডট কম :
ঈদের আনান্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিন পশ্চিমাঞ্চলের হাজার হাজার মানুষ। সকাল থেকে দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় যাত্রীর তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে যাত্রী ও যানবাহনের চাপ। গণপরিবহন বন্ধ থাকার কারণে প্রাইভেট, মাইক্রোবাস, অটো-রিক্সা, মোটর সাইকেল ভাড়া করে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে এই ঘাট এলাকায় ভিড়ছে।
ব্আিইডব্লিউটিসি কতৃপক্ষ বলছে,গত ২৪ ঘন্টায় এই রুটে যানবাহন পারাপার হয়েছে প্রায় ২৪০০। এই রুটে ছোট বড়ো মিলে ১৪ টি ফেরি রয়েছে। এর মধ্যে ৯ টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে যাত্রী ও যানবাহনের তেমন একটা চাপ না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে সেটা বাড়ছে।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহ ব্যবস্থাপক মোঃ মাহাবুব হোসেন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমান ছোট বড় ৯টি ফেরি চলাচল করছে। তিনি বলেন প্রাইভেট-মাক্রোবাসের পাশাপাশি অনেক যাত্রী ফেরিতে পারাপার হচ্ছে। গত ২৪ ঘণ্টায় প্রায় ১৯শত প্রাইভেটকার-মাক্রোবাস ফেরিতে নদী পার হয়েছে।
ফেসবুক থেকে এ ভিডিওটি দেখা না গেলে TV Rajbari লিখে ইউটিউবে সার্চ দিলেও দেখা যাবে।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়



































































































