বেকার সমস্যা সমাধানে আকিজ গ্রুপ বালিয়াকান্দিতে ফ্যাক্টরী স্থাপন করতে চায়
- Update Time : ১০:২২:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩
- / ৪২৫ Time View

রাজবাড়ী বার্তা ডট কম :
আকিজ সিও আজরাফ উদ্দিন বলেছেন, রাজবাড়ীবাসী তথা বহরপুরবাসী যদি আমাদের জায়গা দিতে পারেন, তাহলে বেকার সমস্যা সমাধানের জন্য আমরা ফ্যাক্টরী স্থাপন করবো। রাজবাড়ী জেলায় এসে তিনি মুগ্ধ হয়ে এ ঘোষণা প্রদান করেন।
সোমবার দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ডিগ্রী কলেজ মাঠে হেলিকপ্টারে ঢাকা থেকে আসেন আকিজ গ্রæপের সিও শেখ আজরাফ উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন, আকিজ গ্রæপের সিপিপি নাসির উদ্দিন। হেলিকপ্টার থেকে নামার পর ফুলেল শুভেচ্ছা জানান আকিজ গ্রæপের পরিবেশক মোঃ হারুন অর রশিদ।
শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন আকিজ গ্রæপের সিও আজরাফ উদ্দিন। পরে পরিবেশক হারুন অর রশিদের বাড়ীতে কোম্পানীর সকল কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, আকিজ গ্রæপের ইডি একেএম ফারুক হুসাইন, জিএম মোস্তফা জামান, এজিএম ফজলুর রহমান প্রমুখ।
মতবিনিময় সভা শেষে দুপুরে আকিজ গ্রæপের সকল কর্মকর্তা, কর্মচারী ও সাংবাদিকদের সাথে এক প্রীতিভোজে অংশ গ্রহণ করেন। প্রীতিভোজ শেষে হেলিকপ্টারে আবার ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হন।
Please Share This Post in Your Social Media
-
সর্বশেষ
-
পাঠক প্রিয়







































































































